দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের উকুলবেড়ির বিলে মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর সাপকে প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উকুলবেড়ির বিলে মাছ শিকারের জাল থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে উকুলবেড়ির বিলে রুমন মিয়ার পাতানো মাছ ধরার জালে অজগরটি পেঁচিয়ে আটকা পড়ে। সকালে বিষয়টি সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দরকে জানান রুমন মিয়া।
পরে তাহের আলী সব্দর বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে ছুটে যান।
এ সময় সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মাছ ধরার জাল কেটে অজগরটিকে উদ্ধার করা হয়। দীর্ঘ সময় জালে আটকা থাকলেও সাপটি অক্ষত ছিল। উদ্ধারের পর অজগরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, সময়মতো উদ্ধার করা না হলে জালে আটকা পড়ে অজগরটির মৃত্যু হতে পারত। বন্যপ্রাণী রক্ষায় এমন উদ্ধার কার্যক্রমকে তারা স্বাগত জানিয়েছেন।
কেএম